ভৈরব প্রতিনিধি:
সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা ট্রেনের এক যাত্রী তার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বাহিরের দৃশ্য ধারণের সময় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা চিহ্নিত ছিনতাইকারী ওই যাত্রীর স্মার্টফোন ছিনিয়ে নেয়।
অভিযুক্ত
ছিনতাইকারীর নাম মো: জুয়েল মিয়া (২৫)। সে শহরের কালিপুর উত্তরপাড়ার মৃত হবি মিয়ার ছেলে।
এবং ভুক্তভোগী যাত্রীর নাম আতিকুর রহমান।
আজ ৭জুলাই, সোমবার দুপুরে ভৈরব শহরের মনমরা ব্রীজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভুক্তভোগী যাত্রী আতিকুর রহমান ভৈরব সেনা ক্যাম্পে যোগাযোগ করে সেনাবাহিনীকে বিষয়টি অবগত করেন।
তাৎক্ষণিক
সেনাবাহিনীর একটি টহলটিম সাড়াশি অভিযানে নামে। এবং একঘন্টার মধ্যেই মনমরা ব্রীজ এলাকা
থেকে ওই চিহ্নিত ছিনতাইকারী জুয়েল মিয়াকে আটক করেন সেনা সদস্যরা। এসময় ভৈরব থানা পুলিশ
সেনাবাহিনীর সঙ্গে ছিলেন। পরে আটককৃতকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সেনাবাহিনী।
আকাশজমিন/আরআর