ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ভাঙ্গায় সাপের দংশনে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সাপের দংশনে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে  সাপের কামড়ে আরফান মুন্সী(১৪) নামে এক স্কুল ছাত্রর মৃত্যু হয়েছে। সে ঐ গ্ৰামের মৌলভী বাড়ির হাতেম মুন্সীর পুত্র এবং কাজী ওয়ালীউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

এই বিষয়ে কাজী ওয়ালীউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন জানান, রাতে খাবার খেয়ে আরফান নিজের রুমে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মশারীর ভেতর থেকে তাকে সাপে দংশন করলে ঘুম ভেঙ্গে যায় তার। এসময় শারীরিক অসুস্থতা বোধ করে এবং ঘরের সবাইকে ডেকে ওঠায়। আস্তে আস্তে আরফান তীব্র যন্ত্রণায় নিস্তেজ হয়ে পড়ে। পরিবারের লোকজন রাত দুইটার দিকে আরফানকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আক্তারুজ্জামান জানান, স্কুল ছাত্র আরফান মুন্সীর ডান হাতের কব্জিতে সাপে দংশনের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়। আরফান এর মৃত্যুর খবরে তার শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর