ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রাজবাড়ীতে ৬ দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারিদের অবস্থান


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

স্বাস্থ‍্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ‍্য সহকর্মীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড তথা ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের রাজবাড়ীর সদরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮ টা হতে ১১ টা পর্যন্ত রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা। এসময় বাংলাদেশ হেল্থ এসিস্টেন্ট এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ৬ দফা দাবিনামা পেশ করে বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আবু নাসির উজ্জ্বল এর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মো. সবুজ শাহিন।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মজনু বিশ্বাস, পাংশা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারি স্বাস্থ‍্য পরিদর্শক মো. সুলতান উদ্দিন আহম্মেদ, মো. তোবারক হোসেন, সহকারি স্বাস্থ‍্য পরিদর্শক মো. আব্দুর রহিম শেখ, মো. জিল্লুর রহমানসহ রাজবাড়ী সদর ও ৪ উপজেলার অন‍্যান‍্য নেতৃবৃন্দ প্রমুখ।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর