ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফুলবাড়ীতে পিতা-মাতার উপর নির্যাতনের অভিযোগ

বিচারের আশায় দ্বারে দ্বারে ভুক্তভোগীরা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:০১ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের খন্ডখুইগ্রামে এক দম্পতির উপর নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের সন্তান বুলবুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগকারী মোখলেছার রহমান (বৃদ্ধ পিতা) ও সুলতানা বেগম (বৃদ্ধা মাতা) অভিযোগ করেছেন, তাদের ছেলে বুলবুল ইসলাম (৩৬) বিভিন্ন সময়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মধ্যস্থতা করতে চেষ্টা করেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদে বসা এক সালিশ বৈঠকে অভিযোগকারীদের পক্ষে তাদের নাতি ও স্থানীয় ব্যক্তি মোজাফফর হোসেন উপস্থিত থাকলেও সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সেখানে অভিযুক্ত বুলবুল ইসলাম সালিশ অমান্য করে তাঁর দাদার গায়ে হাত তোলেন।

ঘটনার প্রেক্ষিতে ৭ জুলাই (সোমবার) ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ফুলবাড়ী থানায় আরেকটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে অভিযুক্ত বুলবুল ইসলাম ও তার সঙ্গে আসা ব্যক্তিরা পুলিশের সামনেই তার পিতা-মাতা ও উপস্থিত সাক্ষীদের হুমকি প্রদান করেন। এ পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সালিশটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

ভুক্তভোগী মোখলেছার রহমান ও সুলতানা বেগম জানান, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিচার ও সুরক্ষার আশায় বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে ঘুরছেন। তাদেরকে থানায় সারাদিন অবস্থান করতেও দেখা গেছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল আলম বলেন, আমি ওইদিন জেলায় আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় ছিলাম। ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রবীণ নাগরিকরা এ ধরনের ঘটনার ন্যায়বিচার না হলে তা সমাজে একটি অশুভ দৃষ্টান্ত স্থাপন করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর