ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। মঙ্গলবার (০৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

নান্দাইল মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত আসামি আবু কালাম (২৬)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া, একটি মামলার রিমান্ড শেষে আসামি আল আমিন হোসেন (৩৫)-কে পুনরায় আদালতে সোপর্দ করার জন্য গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত সিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামী সাদেক (৫০), মুছলেম উদ্দিন (৬০) ও আশিক (৩৫) এবং জিআর  ওয়ারেন্টভুক্ত আসামি নিউটন সরকার (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে,জুয়া খেলার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন নজুমদ্দিন (৫৪), মানিক মিয়া (৩৫), সোহেল মিয়া (৩০) এবং শামীম (২৭)। অন্যদিকে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কনক ইসলাম খান (৩৬), লিছন খান (৩০) এবং রনি মিয়া (৩০)।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,গ্রেপ্তারকৃত সকল আসামিকে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর