ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উখিয়ায় যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নিহত কামালের বাড়ির পেছনে একটি ছোট খালে তার ভাসমান মরদেহ দেখে শনাক্ত করে স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত কামাল হোসেন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

যুবলীগ নেতার হত্যার বিষয়টি নিশ্চিত করে উখিয়ার মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর