বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার
(৮ জুলাই) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ডিএমপির ভারপ্রাপ্ত
কমিশনার মো. সরওয়ারের সই
করা এক গণবিজ্ঞপ্তিতে এ
নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
নির্দেশনাটি আগামীকাল বুধবার (৯ জুলাই) থেকে
কার্যকর হবে।
গণবিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা ও
প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে ৯ জুলাই থেকে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী
এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ
মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টো
রোড) যেকোনো সভা-সমাবেশ, গণজমায়েত,
মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ
করা হলো।
আকাশজমিন/আরআর