সিরাজগঞ্জ প্রতিনিধি / : 355
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় এস.এম.রুহুল আমিন (৩৭) নামে দেশীগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান।
গত সোমবার (৭ জুলাই ) রাত ৯ টার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ। গ্রেপ্তার এস.এম.রুহুল আমিন উপজেলার ৮নং দেশীগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের মৃত আব্দুল কুদুস এর ছেলে।
তাড়াশ
থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, সে বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি।
তাকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আকাশজমিন/আরআর