ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

লালমনিরহাটে হাতীবান্ধায় দুই জন ভুয়া মেজর আটক


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৩:৪০ পিএম

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তারা টাকা নিয়ে জমি উদ্ধার করে দেওয়া জন্য এসে আটক হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা এলাকায় তাদের আটক করে পুলিশ দেয় স্থানীয়রা। আটকৃতরা হলেন,  রংপুরের তারাগঞ্জ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীর হাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।

জানাগেছে, মঙ্গরবার উপজেলার বড়খাতা এলাকায় জমি উদ্ধার করার জন্য মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন তারা। স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটকর করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানা, তারা নিজেকে মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন। কিন্তু কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তাই আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন, তারা নিজেকে মেজর দাবি করেন। কিন্তু তারা কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর