ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অমি খান গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৩:৪৬ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজের শাখার সাবেক সভাপতি রাব্বানী ইসলাম অমি খান (৩০) কে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ। মঙ্গলবার ( ৮ জুলাই) রাত সারে ৯ টার দিকে দশমিনা পূজাখোলা এলাকার পায়রা ফুটকর্নার থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রাব্বানী ইসলাম অমি উপজেলা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খান বাড়ির মোঃ এনায়েতুল্লা আলম বাবুল খানেন ছোট ছেলে,তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজ শাখার সাবেক সভাপতি ও  উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এবং বর্তমানে উপজেলা যুবলীগের কর্মী।

থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে  ইউনিয়নের বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ,ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী  আহত হয়।

এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে বেতাগী সানকিপুর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত ১৩.০২.২৫ ইং  বৃহস্পতিবার দশমিনা থানায় সাবেক এমপি সহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি।

পরে সোমবার সারে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট পরিচলন  চালিয়ে ওই মামালার এজাহারের ২৪ নং আসামি রাব্বানী ইসলাম অমিকে দশমিনা সদর ইউনিয়নে ২ নং ওয়ার্ড পূজাখোলা এলাকায় পায়রা ফুট কর্নারের পূর্ব পাশে রাস্তা থেকে গ্রেফতার করে পুলিশ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, রাব্বানী ইসলাম অমিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর