ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নান্দাইলে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৬:২৭ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে এক তরুণী অনশন শুরু করছেন। বুধবার (৯ জুলাই) সকাল থেকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে প্রেমিক মাহমুদুল হাসান লিংকনের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী।ঘটনার পর প্রেমিক মাহমুদুল হাসান লিংকন বাড়ি থেকে পালিয়েছেন।

প্রেমিক মাহমুদুল হাসান লিংকন ওই গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।ভুক্তভোগী ওই তরুণী নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বাসিন্দা।  ভুক্তভোগী তরুণীর অভিযোগ,তিন বৎসর যাবত তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের সূত্র ধরে লিংকন তাকে বিয়ের আশ্বাস দেন এবং এই প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও স্থাপিত হয়। কিন্তু সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দিলে মাহমুদুল ও তার পরিবার বিয়েতে অস্বীকৃতি জানায়।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি অনেক স্বপ্ন নিয়ে তার হাত ধরেছিলাম। সে আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। এখন সে আমার সঙ্গে প্রতারণা করছে এবং আমাকে এড়িয়ে চলছে। যতক্ষণ সে আমাকে স্ত্রীর মর্যাদা না দেবে, আমি এখান থেকে এক পা-ও নড়ব না। প্রয়োজনে এখানেই আমার মৃত্যু হবে।

এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হাসান লিংকন বা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর থেকে লিংকন পলাতক রয়েছেন বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন বলেন, এবিষয়ে কোন ধরনের অভিযোগ আসেনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর