ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বরগুনায় ডেঙ্গু সচেতনতায় ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৮:১২ পিএম

বরগুনা জেলা প্রতিনিধিঃ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বরগুনায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে এনজিও সংস্থা 'আশা'। জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায়, ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা, র‌্যালি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ সময় ৬০০ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এডিস মশা প্রতিরোধে মশারি, মশার কয়েল ও এন্টি মসকিটো ক্রিম বিতরণ করা হয়।

বুধবার (০৯ জুলাই) বরগুনা জেলার সেনাখালী, কাটপট্টি, পশ্চিম বরগুনা ও বটতলা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা, র‌্যালি ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


এছাড়া, আশার বিভিন্ন টিম এলাকার মানুষদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেয়। কর্মসূচিতে অংশ নেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের জিডিডি (কমিউনিকেশন) হাবিবুর রহমান মিয়া, ডেপুটি চিফ হেলথ অফিসার ডা. মো. আফজাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট চিফ হেলথ অফিসার ডা. নাজলী ইসলাম, প্রোগ্রাম অফিসার (হেলথ) মো. বজলুর রহমান, বরিশাল ডিভিশনের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল আহম্মেদ, বরগুনা জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শফিকুর রহমানসহ বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর