ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ১:১৩ পিএম

রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংস হত্যার ঘটনায় মো. টিটন গাজী নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এখন পর্যন্ত ্যাব ডিএমপি মিলে মোট জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহাগ হত্যার ঘটনায় মো. টিটন গাজী নামে আরও একজন এজাহারনামীয় আসামি গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোহাগ হত্যার ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে।

রাতে ্যাবের পক্ষ থেকে জানানো হয়, কেরাণীগঞ্জের ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে ওই হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (্যাব) আইন গণমাধ্যম শাখার পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহগকে পাথরের আঘাতে হত্যা মামলার আসামি ঢাকার কেরাণীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল এলাকায় থেকে গ্রেপ্তার ্যাব-১০। গ্রেপ্তাররা হলেন- লম্বা মনির আলমগীর।

আকাশজমিন/আরআর


 


এ সম্পর্কিত আরো খবর