ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৩:৩২ পিএম

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়েই নির্বাচন হবে।  নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।

 শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল কমিশনগুলো কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গেই বিষয়টি আলোচনা করছে। 

 ‘The Next Wave’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . হায়দার আলীএসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ অন্যরা।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর