ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শিবগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৭:৩১ পিএম

ঢাকায় অবস্থানরত শিবগঞ্জ উপজেলার নাগরিকদের পারস্পরিক সংযোগ, সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতেশিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকাগত ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, আয়োজন করে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা আলোচনা সভার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে, যেখানে বিপুলসংখ্যক শিবগঞ্জবাসী অংশগ্রহণ করেন।

সমিতির দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মশিহুর রহমান। এরপর একে একে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ডা. আবু বক্কর সিদ্দিক,অনুষ্ঠানের আহবায়ক প্রকৌশলী মো:রফিকুল ইসলাম এবং সদস্য সচিব মো: মশিউর রহমান আপেল, বগুড়া জেলা জজ কোর্টের জিপি শফিকুল ইসলাম টুকু, অ্যাডভোকেট শাকিল উদ্দিন, কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী,আবু বক্কর সিদ্দিক, আব্দুল আলীম এবং আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে নবগঠিতবৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা জানানো হয়, যাঁরা বিভিন্ন পেশাগত দক্ষতা অভিজ্ঞতা দিয়ে বগুড়াবাসীর সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন।

উক্ত আয়োজনে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে। তিনি অসহায়, দুস্থ মুমূর্ষু মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদানের জন্য এই সম্মাননায় ভূষিত হন। তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির প্রতিনিধি দল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা-এর সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন চৌধুরী। তাঁর বক্তব্যে তিনি সমিতির বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের মূল পর্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ বগুড়া জেলার রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য:

ডা. মো. ফিরোজ মাহমুদ ইকবাল, সমিতির সভাপতি ডা. কাজী ইমদাদুল হক , প্রধান পৃষ্ঠপোষক ডা. এজেডএম মাইদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ট্রপিকক্যাল হোমস এর চেয়ারম্যান মো. তানভীর রেজা, সাধারণ সম্পাদক হাসেমুজ্জামান হাসেম, সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম সাবিহা সুলতানা পুতুল, ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি, এয়ার কমোডর এম. আব্দুর রউফ, ডা. সানোয়ার হোসেন,  আকাশ জমিন পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলী , মো: জাহাঙ্গীর আলম, আলি আকন্দ, মিঠুন মিয়া, মোফাচ্ছের আলী, মশিউর রহমান আপেল, রৌশন, আরিফুল ইসলাম, মিঠু প্রমুখ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা-এর সভাপতি মারুফা রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

সারিয়াকান্দা সমিতির সভাপতি মুকুল, বগুড়া প্রফেশনাল ক্লাব(বিপিসি) সাধারণ সম্পাদক মোবিন মাসুদ, ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ, শাকিল শাহাদাতসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যারা শিবগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন।

ঈদ পুনর্মিলনীটি ছিল এক আত্মিক মিলনমেলা, যেখানে ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। একে অপরের খোঁজ-খবর নেওয়া, পুরোনো স্মৃতি রোমন্থন এবং আগামী দিনের জন্য পরিকল্পনার আলোচনায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।

সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজসেবামূলক কার্যক্রম এবং শিবগঞ্জবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাপ্তিতে উপস্থিত সবাই এই ধরনের আয়োজন আরও নিয়মিত করার আহ্বান জানান এবং ঢাকায় অবস্থানরত শিবগঞ্জবাসীর ঐক্য সম্প্রীতির এই বন্ধন দীর্ঘজীবী হোকএই প্রত্যাশা ব্যক্ত করেন।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর