ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

উদ্ধার তৎপরতা চলছে, হতাহত অনেক


  • আপলোড সময় : সোমবার ২১ জুলাই, ২০২৫ সময় : ৩:০১ পিএম

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।  এতে কতজন আহত হয়েছেন বা কেউ নিহত হয়েছেন কি না সে সম্পর্কে নিশ্চিত করে এখনও জানা যায়নি।

তবে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান বলেন, সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব হচ্ছে কতজন হতাহত হয়েছেন। তবে অনেক হতাহত হয়েছেন। আহতদের উদ্ধার হাসপাতালে পাঠানোকে জোর দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ- বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা মিনিটে উড্ডয়ন করে।

বিমানটি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে বহুজনকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা গেছে। বেশ কজনকে হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর