ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাতিরঝিলে উল্টোপথে যানবাহন চলবে নাঃ রাজউক চেয়ারম্যান


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৪:১৫ পিএম

হাতিরঝিলে উল্টোপথে কোনো যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।  মঙ্গলবার সকালে হাতিরঝিল এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান।

রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে হবে।  তিনি বলেন, হাতিরঝিল এলাকায় অবৈধভাবে পার্ক করা গাড়ির জন্য যানজটের সৃষ্টি হচ্ছে।

পরিদর্শনের সময় রাজউক চেয়ারম্যান দায়িত্বরত পুলিশ সার্জেন্টকে বিষয়ে নির্দেশনা দেন এবং ট্রাফিক বিভাগ থেকে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান।   সময় হাতিরঝিলে উল্টোপথে আসা বেশকিছু যানবাহনকে থামানো হয় এবং চালকদের সঠিক পথে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

 এছাড়াও নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যদেরকে নিয়ম মেনে সঠিক পথে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।  পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর