ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাইলস্টোন ট্রাজেডি

বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৫:৫৬ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের এখন বিশেষ ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।

অন্যদিকে সিঙ্গাপুরের এক সিনিয়র কনসালট্যান্টের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও ১৩ জনের অবস্থা গুরুতর। নাসির উদ্দিন বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সিঙ্গাপুরের চিকিৎসক রোগীদের অবস্থা মূল্যায়ন করতে এবং তাদের চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে সহায়তা করছেন।

কাউকে বিদেশে পাঠানো হতে পারে কিনা- জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও জানান নাসির উদ্দিন।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর