রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৮, সিভিয়ার ১৩ ও বাকি ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার
দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
এ কথা জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক
অধ্যাপক মো. নাসির উদ্দিন।
তিনি
বলেন, সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম জাতীয় বার্নে এসেছে। তাদের সঙ্গে বৈঠক হয়েছে।
আহত রোগীদের বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
আকাশজমিন/আরআর