ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

উত্তরায় বিমান বিধ্বস্ত

না ফেরার দেশে মাহাতাব: খালি হলো আরও একটি মায়ের কোল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫ সময় : ৩:১৭ পিএম

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিশু মাহাতাব (১২)। আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।


বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। মাহতাব রহমান ভূঁইয়া উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিল মাহতাব।

মাহতাবের পৈত্রিক নিবাস কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে। তার বাবার নাম মিনহাজুর রহমান ভূঁইয়া।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর