ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

জুলাই সনদ নিয়ে সুখবর দিলেন আলী রীয়াজ


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৩:৫৮ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামীকালের (২৮ জুলাই) মধ্যে সব রাজনৈতিক দলকে জুলাই সনদের খসড়া দেওয়া হবে। তিনি বলেন, ‘কমিটমেন্টের জায়গাগুলোর একটা খসড়া কমিশন তৈরি করেছে। কমিশন আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠাবে বিবেচনার জন্য’।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শুরু হলে তিনি এ কথা জানান।  খসড়া নিয়ে কমিশনে আর আলোচনা করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘এগুলো শব্দের ব্যাপার যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে, তাহলে আমরা ফ্লোরে আনব, নাহলে আনব না। আপনারা যদি মতামত দেন সেগুলোকে সন্নিবেশিত করেই চূড়ান্ত সনদে প্রাথমিক বক্তব্যগুলো থাকবে, প্রক্রিয়াটাও থাকবে এবং কমিটমেন্টের যে জায়গাগুলো সেগুলোও থাকবে’।

আজকের আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব এবং পুলিশ কমিশন নিয়ে কথা হবে। এছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়েও আলোচনা করা হবে বলে জানান আলী রীয়াজ। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘আমাদের বিশ্বাস যে এ বিষয়ে ঐকমত্য তৈরি করতে পারব’। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর