ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

ফ‌রিদপু‌রে বিএন‌পির বিজয় র‍্যালি


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৯:২৫ পিএম

ফরিদপুর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে বুধবার (৬ আগস্ট) বি‌কে‌লে বিজয় র‍্যালী  ও সমাবেশের আ‌য়োজন করা হয়। শহ‌রের ব্রাহ্ম সমাজ সড়ক থে‌কে বি‌কে‌লে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের  নেতৃত্বে এক‌টি বিজয় র‍্যালী বের করা হয়। র‌্যালী‌টি  শহরের মু‌জিব সড়ক হ‌য়ে জনতা ব্যাঙ্কের মোড়ে গিয়ে শেষ হয়।‌

 সমাবেশে বক্তব্য দেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ।


অপরদিকে বিকেল তিনটার দি‌কে  ম্যাটস এর সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল নেতৃত্বে আলাদা বিজয় র‌্যালী বের করা হয়।

ওই সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনের এক বছর পেরিয়ে গেলেও এখনও  সেই লক্ষ্য অর্জিত হয়নি। একটি অবাধ নির্বাচনের মাধ্যমে অচিরেই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়ন করবো ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর