ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কিশোরগঞ্জে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৩ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে অতিথিরা তাদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

 

জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা অংশ নেন।

 

প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে বলেন, “আজকের এই মেধাবীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদেরকে আলোকিত করতে হবে। বিশেষ অতিথি শরীফ মাহমুদ শিক্ষার্থীদেরকে লক্ষ্য স্থির করে অধ্যবসায়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। সংবর্ধিত কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে বাবা-মা, শিক্ষক ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা।

প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিপূর্বে  জেলার কয়েকটি উপজেলাতেও কৃতি শিক্ষার্থীদের ছাত্র শিবিরের  উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর