ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দশমিনায় স্বেচ্ছাসেবক লীগের নেতার গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:১১ পিএম

দশমিনা পটুয়াখালী প্রতিনিধি

দশমিনা উপজেলায় অপারেশন ডেভিল হান্টে মোঃ ফরিদ উদ্দিন (অসীম) মেলকার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(৭আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃত মোঃ ফরিদ উদ্দিন (অসীম) মেলকার ওই ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মেলকার বাড়ির মৃত্যু মোঃ ফোরকান  মেলকারের ছেলে। তিনি বর্তমানে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ১ নং ওয়ার্ড ইউপি সদস্য।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে  ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভংচুর, সন্ত্রাসী হামলায় বিএনপির অনেক নেতাকর্মীরা  আহত হয়। এরপর ওই ঘটনায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখ দশমিনা থানায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু সহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ওই মামলায় দশমিনা থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচলন করে মামালার এজাহারের সন্দিগ্ধ আসামি উপজেলা বেতাগী সানকিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন (অসীম) মেলকারকে ওই ইউনিয়নের ঠাকুরের হাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মোঃ ফরিদ উদ্দিন (অসীম) মেলকারকে ঠাকুরের হাট বাজার থেকে প্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর