ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

নেত্রকোণায় তৃতীয় লিঙ্গের বিক্ষোভ ও মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৭:০৯ পিএম

মোহনগঞ্জ,নেত্রকোণা:

নেত্রকোণায় ট্রেনে চাঁদা তুলতে বাঁধা দেয়ায় তৃতীয় লিঙ্গের নেতাদের উপর মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কারাগারের সন্নিকটে নেত্রকোণা-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের চলিশাকান্দা এলাকায় ১০ উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্যের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এ সময় তৃতীয় লিঙ্গের শতাধিক সদস্যের উপস্থিতিতে লতা, স্বর্ণা, কমলাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের সদস্যদের নামে ট্রেনে চাঁদা তুলে আসছিল একটি চক্র। একাজে বাঁধা দেয়ায় ওই কুচক্রী ও স্বার্থান্বেসী মহল এই সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব মানহানীকর অপপ্রচারের প্রতিবাদে ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর