ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরিক্ষা ঠেকাতে গোয়ালন্দে মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৭:১১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ ঠেকাতে এবং কতিপয় কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের উদ্ধতপৃুর্ন আচরণের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনের মহাসড়কে কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ বাবর আলী।

এসময় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, সহকারি শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারি শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শুধু মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক। কিন্তু সিদ্ধান্তকে উপেক্ষা করে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা বিভিন্ন স্হানে মানববন্ধন করে সরকারি বৃত্তি পরিক্ষার বিরুদ্ধে উদ্ধতপূর্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাধারণত দরিদ্র পরিবারের শিশুরা পড়ালেখা করে। তাদের জন্য এই শিক্ষা বৃত্তি খুবই প্রয়োজন। কিন্তু কিন্ডার গার্টেন স্কুলগুলোতে স্বচ্ছল পরিবারের শিশুরা পড়ালেখা করে। তাদের এই বৃত্তির প্রয়োজন নেই। তাছাড়া তারা তাদের এসোসিয়েশন থেকে আলাদা বৃত্তির আয়োজন করে থাকে। তবে সরকার চাইলে কিন্ডার গার্টেন স্কুলের জন্য আলাদা বৃত্তির ব্যবস্থা করতেই পারে। তবে একসাথে এই বৃত্তি পরিক্ষার  বিপক্ষে আমরা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর