ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সড়ক দুর্ঘটনায় কচুয়ায় যুবকের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চট্র্রগ্রাম শহরে শখের মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ী ফেরা হলো না চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের সবুজ ইসলাম রনি (২৬) নামের এক যুবকের।

পথিমধ্যে বুধবার রাত ১০ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের সীতাকুণ্ড থানার বড় দারোগারহাট ওজন স্কেলের উত্তর পার্শে চট্রগ্রাম গামী অজ্ঞাতনামা ট্রাক চাপায় মর্মান্তিক সড়ক দুঘর্টনায় প্রাণ গেল তার। এসময় তার বন্ধু  মাহফুজুল হক (২৫গুরুতর আহত হয়েছে।

             

নিহত যুবক সবুজ ইসলাম রনি  উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. তাজুল ইসলামের পুত্র আহত মাহফুজুর রহমান কুমিল্লার বরুড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. জাকির হেসেনের পুত্র।  বৃহস্পতিবার বাদ জোহর জানাযা শেষে নিহত যুবক সবুজ ইসলাম রনি লাশ নোয়াগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নোয়াগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর