ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ভারী বর্ষণে ৭৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার ৮টি ইউনিয়ন ১টি পৌর সভার ৭৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। তাড়াশ উপজেলায় তালম, দেশীগ্রাম, মাধাইনগর, বারুহাস, সগুনা, নওগাঁ ইউনিয়নের বেশিরভাগ ফসলি মি, সবজি ক্ষেত, ধানের বীজতলা সদ্য রোপণ করা আমন ধান ডুবে গেছে।

বৃষ্টির পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এটি আরও তীর্ব য়েছে অপরিকল্পিত পুকুর খননের কারনে। জলাবদ্ধতায় কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডুবে যাওয়া  জমিতে নতুন করে ধান রোপণ করতেও পারছে না।

উপজেলার বারুহাস ইউনিয়নের রানীদিঘী  গ্রামের কৃষক সোহেল রানা বলেন, "আমার ছয় বিঘা জমির ধান তলিয়ে গেছে। পানি কবে নামবে জানি না। পানি নেমে গেলে আবারও ধানের চারা রোপণ করতে হবে। বে সেক্ষেত্রে চারা পাব কোথায়! সবারইতো একই অবস্থা।

মাধাইনগর ইউনিয়নের কৃষক আমজাদ  বলেন, টানা বৃষ্টিতে আমার বিঘা জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে। নতুন করে চারা  রোপণ করলেও সেটা রোপনের উপযোক্ত তে বেশ খানিকটা সময় লাগবে। ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে। আমারসহ অনেক কৃষকের জমিই ডুবে আছে। এই বছর আমন ধান আদৌ ঘরে তুলতে পারব কিনা বুঝতে পারছি না।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আলিমিয়া জান্নাত বলেন, কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড প্রশাসনের সহায়তায় বাঁধ অপসারণের কাজ চলছে। বেশ কিছু জায়গায় সমস্যা সমাধান করা হয়েছে, বাকি অংশেও কাজ চলছে। তিনি আরও বলেন, উপজেলায় এখন পর্যন্ত প্রায় ৭৫০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর