ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

৩১ দফা নতুন বাংলাদেশের রুপরেখা-অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫০ পিএম

সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তার দেওয়া ৩১দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশে হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক আনন্দবাজার হাটে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচার পত্র বিলি শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন।

বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রচারপত্র বিলি অনুষ্ঠানে তিনি আরো বলেন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তারেক রহমান বদ্ধপরিকর। ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরে শাসন আমলে সাংবাদিকরা নিরাপত্তা নিয়ে সংশয়ে ছিলেন। বর্তমানের তাই হচ্ছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। একটি মহল এ দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া অপ চেষ্টায় লিপ্ত রয়েছে। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিজান, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হাজী রুহুল আমিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সোনারগাঁ উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি নাজমুল করিম ইয়াসিন, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা ইউনুস খাঁন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আফসান আদিব, বৈদ্যোরবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা আজমাইন আহমেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর