ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

প্রেমে বাঁধা, শিক্ষার্থীর আত্মহত্যা


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জে প্রেমে বাঁধা পেয়ে কলেজ শিক্ষার্থী সুমাইয়া(১৭) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার রহবল আলমপুরে। নিহত সুমাইয়া আক্তার রিমু (১৭) শিবগঞ্জ উপজেলার রহবল আলমপুর এলাকার এনামুল হকের মেয়ে। সে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলো।

সূত্রে জানায়,  প্রেমে বাধা দেওয়ায় সুমাইয়া তার বাবা মায়ের উপর অভিমান করে আত্ম্যহত্যা করে। পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার এইচএসসি পড়ুয়া জিহাদ হোসেন রিয়াদ নামের এক ছেলের সাথে সুমাইয়ার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিলো। সূত্র আরও জানায়, সুমাইয়া রিয়াদের সাথে আগেও একবার পালিয়েও গিয়েছিলো। রিয়াদ রহবল পূর্ব পাড়া গ্রামে নানা অপুর বাড়িতে বসবাস করতো।

স্থানীয় মেম্বার সুজা মিয়া বলেন,  'রহবল পূর্বপাড়া গ্রামের এক ছেলের সাথে রিমুর প্রেমের সম্পর্ক ছিলো। তারা নাকি গোপনে বিয়েও করেছিলো। বিষয়টি তার পরিবার জানতে পারলে সেই ছেলের সাথে ছাড়াছাড়ি করে অন্য জায়গায় রিমুর বিয়ে ঠিক করেন। কিন্তু রিমু পরিবারের এই সিদ্ধান্ত মেনে নিতে না পরে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে'।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, সুমাইয়ার আত্নহত্যার বিষয়ে থানায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর