ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা মানববন্ধন করেছে। শনিবার (৯ আগষ্ট) দুপুরে শহরের কালীবাড়ি মোড় বিজয় চত্বরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী এ মানবববন্ধনে জেলার বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার  সাংবাদিকরা অংশ নেন।  অনুষ্ঠানে একাত্বতা প্রকাশ করে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসরাম ও জেলা জামায়াতে আমীর প্রফেসর মো. রমজান আলী।


এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের প্রবীর সাংবাদিক ও জেলা পাবলিক লেইব্রেরির সাধারণ সম্পাদক মু, আ, লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, শফিকুলইসলাম ফকির মতি, জেলা টিভি জার্নালিষ্টৈ এসোসিয়েশনের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমেদ ফরিদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শফিক কবীর প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিত তুহিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। একই সাথে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের গ্রেফতারসহ শাস্তিমৃলক ব্যবস্থা নেয়া না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলার হুসিয়ারি দেন সাংবাদকরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর