ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

ভৈরব প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভৈরবের সাংবাদিক সমাজ  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ ৯ আগস্ট, শনিবার দুপুরে ভৈরব ভৈরব দুর্জয় মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক মো: আলাল উদ্দিন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক কাজী ইসফাক আহমেদ বাবু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো: সুমন মোল্লা, সমাধান টিভির চেয়ারম্যান আব্দুল লতিফ, এটিএন বাংলা ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান,  মানবকণ্ঠের ভৈরব প্রতিনিধি মো: আক্তারুজ্জামান, বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল, দৈনিক সমকালের সাবেক ভৈরব প্রতিনিধি নজরুল ইসলাম রিপন, এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন, দৈনিক খবরপত্রের প্রতিনিধি আব্দুর রউফ, বৈশাখী টিভির প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম, দৈনিক নয়া শতাব্দীর ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল, অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, রাজধানী টিভির জয়নাল আবেদীন রিটন, মোহনা টিভির প্রতিনিধি জামাল আহমেদ, একাত্তর টিভির ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু,  প্রতিদিনের সংবাদ ভৈরব প্রতিনিধি মিজান পাটোয়ারী, সমকালের ভৈরব প্রতিনিধি মিলাদ হোসেন অপু, জাগো নিউজের ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান, সাংবাদিক এম আর ওয়াসিম, ছাবির উদ্দিন রাজু, নাজির আহমেদ আলামিন, রফিকুল ইসলাম রুবেল, সঞ্জু মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধশতাধিক সাংবাদিক।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের জন্য এক শঙ্কার বার্তা। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর