ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

কটিয়াদীতে সাংবাদিক তুহিনকে হত্যা ও আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে গুরুতর আহতকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ আগস্ট) দুপুর ২টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড গোল চত্বরে কটিয়াদী মডেল প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-০২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জজ মিয়া,কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার,কটিয়াদী টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের  সভাপতি মোবারক হোসেন নূরী,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলীউজ্জামান মহসিন,কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিন,দপ্তর সম্পাদক হামিদ হাসান,সদস্য আশরাফুল ইসলাম সুমন,সদস্য আজাদ রহমান মিশর,কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি  মাসুদুর রহমান সবুজ, উপজেলা প্রেস ক্লাবের সদস্য সবুজ বাঙালীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা সরকারের কাছে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর