ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে হেরোইনসহ দুই নারী গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৯:০২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে ২'শত পুরিয়া হেরোইন যার ওজন ২০ গ্রামসহ ২ জন নারী মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত নারী মাদক কারবারিদ্বয় হলেন, উভয়ই রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকার মোসলেম মোল্লার স্ত্রী মোছা. নুরজাহান বেগম (৪৮), অপর  আমামী একই এলাকার মো. আঃ রাজ্জাক এর স্ত্রী মৌসুমী আক্তার (৩৫)।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ৯ আগস্ট  শনিবার সকাল সাড়ে ৭ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদক কারবারিদের উত্তর দৌলতদিয়া পুড়াভিটার ১ নং আসামীর বাড়ির সামনে হতে তাদের কাছ থেকে ২'শত পুরিয়া অর্থাৎ ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

 

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর