ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

নড়াইলে নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত


  • আপলোড সময় : রবিবার ১০ আগস্ট, ২০২৫ সময় : ৭:১২ পিএম

নড়াইল প্রতিনিধি:

নানা আয়োজনে নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান এর ১০১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে ১০ আগস্ট রোববার সকালে নড়াইলের মাছিমদিয়ায় শিল্পী সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, দোয়া মাহফিল এবং কোরআন খানির আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন,  নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমী, এস এম সুলতান আর্ট কলেজ,জুলাই যোদ্ধা, মুর্ছনা  সংগীত একাডেমী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি  নিবেদন  করা হয়। জেলা প্রশাসন এবং এস এম সুলতান ফাউন্ডেশন যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক ও এসএমএস সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আরাফাত হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সহ সভাপতি  আজিজুল ইসলাম,সাবেক সভাপতি এডভোকেট সিদ্দিকী,   এসএম সুলতান চারু কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর