ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রাঙ্গুনিয়া থানার পাশে প্রাণীসম্পদ দপ্তরে চুরি


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস কক্ষে সংঘবদ্ধ চোরের দল কিছু মূল্যবান সরঞ্জামাদি নিয়ে গেছে । রাঙ্গুনিয়া  থানার পাশে চুরি হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ভীষণ  উদ্বিগ্ন।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বলেন, গত ৭ আগস্ট বিকাল থেকে ১০ আগস্ট সকাল পর্যন্ত সরকারি ছুটির সময়ের মধ্যে চোরেরা অফিসের জানালার গ্রিল কেটে অফিস কক্ষে প্রবেশ করে। অফিস থেকে একটি ওয়ালটন ব্র্যান্ডের ৫০ ইঞ্চি এলইডি টেলিভিশন ও একটি ক্যানন লেজার প্রিন্টার চুরি হয়েছে। ছোট খাট অন্যান্য জিনিস নিয়ে গেছে। অফিসের অন্যান্য জিনিসপত্রও  এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

 

দ্বীন মোহাম্মদ এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং প্রাথমিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৫ হাজার টাকা উল্লেখ করেছেন। রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘ঘটনার  তদন্ত চলছে এবং অজ্ঞাতনামা চোরদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর