ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৮ পিএম

দিনাজপুর প্রতিনিধি:

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) । সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি সাদাকাত আলী খান বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক গুরুতর হুমকি। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পায়নি। বাংলাদেশে এই পর্যন্ত ৮৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরোও বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)'র সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম। দৈনিক উত্তরার চিফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর অর্থ সম্পাদক আব্দুস সালাম, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, নাগরিক টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন।

এছাড়া উপস্থিত ছিলেন, দৈনিক গণজাগরণের দিনাজপুর প্রতিনিধি মো.ইসমাইল হোসেন, প্রতিদিনের সংবাদের দিনাজপুর প্রতিনিধি মো. নূর ইসলাম নয়ন, ডেইলি প্রেজেন্ট টাইমের দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক আজকের দেশবার্তা ও দৈনিক বায়ান্ন পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. ইউসুফ আলী, ফটো সাংবাদিক মো. নূর ইসলাম, দৈনিক বাংলা পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক খোলা কাগজের দিনাজপুর প্রতিনিধি এস এ স্বপন, দৈনিক প্রাণের বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি মাসুদুর রহমান। সঞ্চালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মো. এটিএম কামরুজ্জামান। মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর