ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

কোটালীপাড়ায় আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩৬ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

বিশেষ ক্ষমতা আইনের মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হিরণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—হিরণ ইউপির প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন মোল্লা জাহিদ (৪২), পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম (৫৫) এবং যুবলীগ নেতা মো. সাইম হাওলাদার (৩০)।

 

সাইফুদ্দিন মোল্লা জাহিদ আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। নজরুল ইসলাম কাগডাঙ্গা গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে। যুবলীগ নেতা মো. সাইম হাওলাদার গচাপাড়া গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখসহ প্রায় দেড় হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, “গ্রেপ্তার তিন নেতা ওইদিন সামনের সারিতে থেকে মিছিলের নেতৃত্ব দেন। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর