ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৫:০২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

" প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” প্রতিপাদ্যে গোয়ালন্দে নানা আয়োজনে যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ করা হয়। যুব দিবস উপলক্ষে প্রথমে উপজেলা চত্বরে র‌্যালী শেষে সভাকক্ষে আলোচনা সভা, যুব-যুবতীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। এসময় আরও বক্তব্য দেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম, যুব শক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন শেখ, সফল আত্মকর্মী মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, যুব প্রশিক্ষণার্থী, সুধীজন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। এদিন ১৯ জন যুব-যুবতীদের মধ্যে ২১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর