লালমনিরহাট প্রতিনিধি / : 138
লালমনিরহাট সংবাদদাতা।।
লালমনিরহাট
ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে কাশিপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর
বেপারীটারী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি
সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাকারবারীদের ধাওয়া
করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা বস্তা তল্লাশি করে ৮২ কেজি গাঁজা
উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২ লাখ ৮৭ হাজার টাকা।
লালমনিরহাট
ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি
বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত
করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
আকাশজমিন/আরআর