ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পরিচয় শনাক্তের পর হস্তান্তর

লালমনিরহাটে ভেসে এলো ভারতীয় শিশুর লাশ


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩৬ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী গ্রামের একটি খাল থেকে ৮ বছর বয়সী ভারতীয় এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। পরিচয় শনাক্তের পর বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে লাশটি ভারতীয় কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, গুড়িয়াটারী গ্রামের ধরলাপাড়ের বাসীন্দা আশিকুর রহমান পরাগের বাড়ির পাশের খালে শিশুটির লাশটি ভাসছিল। ধারণা করা হচ্ছে, সেটি ধরলা নদীর পানিতে ভারত থেকে ভেসে এসেছে।

শঙ্খদীপ ঘোষ নামের প্রথম শ্রেণি পড়ুয়া শিশুটি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকার বিশ্বদ্বীপ ঘোষ ওরফে বাবুয়ার ছেলে।গতকাল সকাল থেকে শিশুটি নিঁখোজ ছিল। এ বিষয়ে স্থানীয় থানায় শঙ্খদীপের বাবা জিডিও করেছিলেন। তাদের বাড়ির পাশে ধরলা নদী রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন (৫৫) বলেন, সকালে ধরলা নদীতে মাছ ধরতে যাই, এক পর্যায়ে নদীতে শিশুটির লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানাই। পরে পুলিশ আসে।  বুড়িমারী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুজ্জামান হাসান বলেন, নদীতে ‌শিশুর লাশ পাওয়া গেছে শুনে দেখতে যাই। পরে শুনতে পাই শিশুটি ভারতীয়। সেখানে (ভারতে) হারিয়ে গেছে। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নদীতে শিশুর লাশ পাওয়া গেছে জেনে থানা- পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ভারতের ময়নাগুড়ি থানা পুলিশ যোগাযোগ করেছে বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখা দিয়ে শিশু শঙ্খদ্বীপের মরদেহ হস্তান্তর করা হয়

আকাশজমিন/আর 


এ সম্পর্কিত আরো খবর