ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোটালীপাড়ার ওয়াপদার হাট ব্রিজ এখন মরণ ফাঁদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৭:০৪ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫০নং পূর্বপাড়া শান্তিকুটির সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওয়াপদার হাট ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকির মুখে পড়ছে হাজারো মানুষের জীবন।

১৯৯০-এর দশকের শুরুর দিকে পয়সার হাটগোপালগঞ্জ খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রীজটি নির্মাণ করে। গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে উত্তর কোটালীপাড়ায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই ব্রীজ। নাগরা, নোয়াধা, পূর্বপাড়া, দক্ষিণপাড়, শুয়াগ্রাম, ভুয়ারপাড়, বুজুর্গকোনা, উত্তরপাড়, জটিয়ারবাড়ী, ডগলাস, বান্ধাবড়ীসহ প্রায় অর্ধশত গ্রামের ২৫-৩০ হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন প্রতিদিন চলাচল করে এর ওপর দিয়ে। স্থানীয় গুরুত্বপূর্ণ বাজার ওয়াপদার হাটে যাতায়াতের জন্যও এটির গুরুত্ব অপরিসীম।

স্থানীয়দের অভিযোগ, সেতুর উত্তর অংশে বাকানো সংযোগ সড়কের নিচের মাটি সরে যাওয়ায় যানবাহন চলার সময় রাস্তা কেঁপে ওঠে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথে চলাচল করছে।

বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, ইউপি সদস্য হান্নান মিয়া সেন্টু, শিক্ষক অমল কৃষ্ণ হাজরা, ভ্যানচালক সেকেন্দার কাজীসহ একাধিক স্থানীয় ব্যক্তি জানান, সড়কের মাটি সরে যাওয়ার কারণে গাড়ি প্রচণ্ড ঝাঁকুনি খায়। এতে ভয়ে পথ পাড়ি দিচ্ছে মানুষ। দ্রুত সংযোগ সড়ক সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জননিরাপত্তার স্বার্থে লিখিত আবেদন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী সফিউল আজম বলেন, "একটি আবেদন পেয়েছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর