ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৮:৪৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি) রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। এর পাশাপাশি, সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া যায় তাদের।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব।  আখতার আহমেদ বলেন, ‘আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।

নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন, ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠাব, আমাদের প্রয়োজনীয় তথ্যের জন্য। 

প্রবাসীদের ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে- পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে। এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পর আমরা নিয়মিত ব্রিফ করব।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর