ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

সিলেটে বাসাবাড়িতেও মিলছে লুট করা পাথর!


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৩:৪৩ পিএম

সিলেট সংবাদদাতাঃ

সিলেট সদর উপজেলার সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে লুট করা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পর্যটনকেন্দ্র সাদাপাথরসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর লুটপাট করা হয়। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে সাদাপাথরের বিভিন্নস্থানে মাটি চাপা দেওয়া ও লুকানো অবস্থায় পাথর পাওয়া যায়, যা ধলাই নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, আমরা বহুদিন ধরে দেখছি, রাতের অন্ধকারে ট্রাক আর নৌকায় করে এখানে পাথর পাচার হয়। এভাবে চলতে থাকলে সাদাপাথরের সৌন্দর্য একদিন হারিয়ে যাবে। প্রশাসনের এই উদ্যোগে আমরা খুশি। তবে শুধু অভিযান নয়, এর সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা উচিত।

 এছাড়া সদর উপজেলায় বিভিন্ন ক্রাশার মিলেছে এবং স্থানীয় বসতবাড়িতে সাদাপাথর এনে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে এসব স্থান থেকেও উল্লেখযোগ্য পরিমাণ পাথর উদ্ধার করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। সেগুলো এখনও মাপা হয়নি। বিভিন্ন ক্রাশার মিল থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। শুধু তাই নয়, যেসব বাড়ির মালিকরা এবং যারা এই লুটপাটকাণ্ডে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর