ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

শিবগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৮:৫৭ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  ও শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিব মন্দির  আয়োজনে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে আয়োজিত আলোচনা সভা আশীষ কুমার রায় এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম নারায়ণ কানু। সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।


আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুস শুকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাঃ সম্পাদক সুবীর কুমার দত্ত, যুগ্ম সম্পাদক নয়ন সরকার প্রবীণ সাংবাদিক রতন রায়। 

এসময় আরো উপস্থিত ছিলেন শ্যামল মোদক, রানু গোপাল, পবন রায়, বিমল রায়, উত্তম কুমার, উৎপল কুমার মোহন্ত, সনৎ কুমার মন্ডল, পুলক গোস্বামী, অনু কুমার, প্রমুখ।


এ সম্পর্কিত আরো খবর