ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পানির স্রোতে ভেসে গেলে নাতি বাঁচাতে গিয়ে ডুবলো দাদী


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতি মিথিলা (০৬) কে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবেই দাদি আঁখি বেগম (৬২) এর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুজারপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। রবিবার (১৭ আগষ্ট) দুপুর ২ টার দিকে এলাকাবাসী পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার দুপুর ১ টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি ( ছেলের মেয়ে) মিথিলাকে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায়। বর্ষা মৌসুম হওয়ায় ওই পুকুরের পানি মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছে। এ জন্য পানিতে সামান্য স্রোত ছিলো। স্রোতে নাতনি মিথিলা তলিয়ে গেলে দাদি আঁখি বেগম তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যান। এ সময় এলাকাবাসী বেশ কয়েকজন উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ সময় মিথিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু দাদি আঁখি বেগমকে প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা।

তুজারপর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুর ১ টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি ( ছেলের মেয়ে) মিথিলাকে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায়। বর্ষা মৌসুম হওয়ায় ওই পুকুরের পানি মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছে। এ জন্য পানিতে সামান্য স্রোত ছিলো। তখন নাতি মিথিলা ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে সে নিহত হন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর