ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচে যুব শক্তি ক্লাব জয়ী


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

"মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি, স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫ টায় উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি বনাম দক্ষিণ দৌলতদিয়া যুব শক্তি ক্লাব একে অপরের মোকাবেলা করে।



নির্ধারিত সময়ের খেলায় যুব শক্তি ক্লাব ৩-০ গোলে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি দলকে পরাজিত করে জয়ী হয়। প্রীতি ম‍্যাচে যুব শক্তি ক্লাবের সভাপতি মো. আবু সাঈদ সোহাগের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা ব্রাক সংস্থার ম‍্যানেজার মো. ফরহাদ হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, মো. ফারুক হোসেন, গোয়ালন্দ ফুটবল একিডেমীর উপদেষ্টা কেএম সোহেল মাহমুদ, মো. তাহাজ্জুত হোসেন তাহা, মো. ফারুক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সদস্য সুলতান মাহমুদ সবুজ, নিজাম মোল্লা, মো. সুলতান ফকির, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুব শক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন প্রমুখসহ দুটি সংগঠনের অন‍্যান‍্য সদস্য ও খেলাপ্রেমী দর্শক মন্ডলী। প্রীতি ম‍্যাচটির আয়োজন করেন দক্ষিণ দৌলতদিয়া যুব শক্তি ক্লাব।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর