ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

মোহনগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩২ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিকে পুরস্কার ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন মোহনগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, সাংবাদিক এসএম সারোয়ার খোকন, মৎস্য চাষী হাবিবুর রহমান।

দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ১৮ থেকে ২৪ আগস্ট দেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর