ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।  আজ সোমবার সকালে  উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা ক্যাম্পাসের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ওবাইদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ স্থানীয় মৎস্যচাষি আবু বক্কর ও নাজমুল আমিন তারেক।

অনুষ্ঠান শেষে মাছ চাষে বিশেষ সফলতা অর্জনকারী তিনজন মৎস্যচাষি ও একটি সংগঠনকে পুরস্কৃত করা হয়। তারা হলেন— মো. আনোয়ার হোসেন, মুহাম্মদ ওসমান, খলিলুর রহমান এবং সংগঠন ‘নূরের আলো একতা সংঘ’।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর