ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়ার পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলাচল ব্যাহত


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৬:২২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে নদী ভাঙনের কারণে ১,২, ৩ ও ৫ নং ঘাট চারটি আগে থেকেই বন্ধ হয়ে আছে। তীব্র স্রোতের কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ হয়ে আছে ৬ নং ঘাটটি। এমতাবস্হায় মাত্র ৪ ও ৭ নং ঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু রাখা হয়েছে। এর মধ্যে আবার ৪ নং ঘাটে তীব্র স্রোতের কারণে সব সময় এবং সব ধরনের ফেরি ভিড়তে পারে না। এতে করে ঘাট সংকটে নদী পার হতে আসা যানবানের দীর্ঘ সারি দেখা দিয়েছে দৌলতদিয়া ঘাট এলাকার মহাসড়কে। মহাসড়কে আটকা পড়েছে পন্যবোঝাই দুই শতাধিক ট্রাক ও কাভার্ডভ্যান। আটকে পড়া যানবাহনের চালক ও সহকারিরা প্রচন্ড ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, ফেরি ঘাটের জিরো পয়েন্টে থেকে ক্যানাল ঘাট এলাকা পর্যন্ত পন্যবাহী বাহি ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। দূরপাল্লার বাস এবং অন্যান্য জরুরি যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করায় পন্যবাহী যানবাহনগুলো এভাবে আটকা পড়ছে বলে সংশ্লিষ্টরা জানান।

বেলা ১১ টার দিকে সরেজমিন আলাপকালে বেনাপোল হতে গাজীপুরের কোনাবাড়ীগামী কেমিক্যাল বোঝাই কাভারভ্যান চালক স্বপন রেজা জানান, মালিক আমাদের বাড়তি পথ খরচ দেয় না। তাই ঘন্টার পর ঘন্টা ঘাটেই পড়ে থাকতে হচ্ছে। তানা হলে পদ্মা কিংবা যমুনা সেতু ঘুরে গেলে এতক্ষনে গন্তব্যে পৌঁছে যেতাম।

মোংলা হতে মানিকগঞ্জগামী গ্যাস সিলিন্ডার বোঝাই চালক মোঃ রিপন মিয়া জানান, ভোর ৫ টার দিকে ঘাটে এসে তিনি সিরিয়ালে আটকা পড়েন। দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছি।।

কয়েকজন ফেরি মাষ্টার জানান, আগের তুলনায় বর্তমানে নদী পার হতেপ্রায় দ্বিগুন সময় লাগছে। তীব্র স্রোতের বিপরীতে  ফেরি চালাতে গিয়ে  ফেরির ইঞ্জিল বিকল হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার  ব্যবস্হাপক মো.সালাউদ্দিন জানান, দৌলতদিয়া ৭ টি ফেরিঘাটের মধ্যে বর্তমানে ৪ ও ৭ নাম্বার ফেরিঘাট দুটো চালু রয়েছে। ৩ নাম্বার ফেরিঘাটের পন্টুনের পকেট মেরামত করে চালু করার চেষ্টা চলছে। নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বাড়তি সময়  লাগছে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ছোট বড় মোট ৮ টি ফেরি চলাচল করছে। যাত্রীবাহী, কাঁচামাল ও জরুরি পন্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করায় ঘাট এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান আটকা পড়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর